সারাদেশ

মস্তকবিহীন দুই পোড়া লাশের রহস্য উদঘাটন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে বাগানের ভেতর থেকে মস্তকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া দুই পোড়া লাশের পরিচয় মিলেছে। সেই সাথে উদঘাটিত হয়েছে হত্যাকাণ্ডের রহস্য।

লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ওই ঘটনার ১৪ দিন পরে পুলিশ প্রথমে দুজনের কাটা মাথা এবং সেই মাথার সূত্র ধরে নিহতদের পরিচয় শনাক্ত ও ঘাতকদের গ্রেফতার করেছে।

হত্যার শিকার দুজন ছিলেন সহোদর। এক বছর আগে তারা ভারত থেকে দেশে আসেন। ঘটনার রাতে জমি বিক্রির টাকা নিতে এসে খুন তারা হন। এরা হলেন, চরফ্যাশন পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত উপেন্দ্র সরকারের ছেলে অমিত সরকার (৫৫) ও দুলাল সরকার (৪০)।

হত্যাকাণ্ডের সাথে জড়িত জামাই-শ্বশুরসহ তিন ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ছেনি।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সিরাজুল ইসলাম বেল্লাল, তার শ্বশুর আবু মাঝি ও ভাই আবুল কাশেম।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার জানিয়েছেন, ঘটনার মাস্টারমাইন্ড ও জমির ক্রে মো. বেল্লালের দেয়া তথ্যমতে ঘটনাস্থলের অদূরে সুন্দরী খাল থেকে হত্যায় ব্যবহৃত ছেনিটি উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিশেষ প্রক্রিয়ায় ঘটনাস্থল থেকে হাজার গজ উত্তরে ফরাজী বাড়ির মহিবুল্যার ঘরের পেছনের রিং স্লাব দ্বারা নির্মিত টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে মাথা দুটি উদ্ধার করা হয়েছে।

ঘটনার দিন ৮ এপ্রিল রাত সাড়ে ৯টায় অভিযুক্তরা দুই সহোদরকে জমি বিক্রির টাকা দেয়ার কথা বলে আসলামপুর সুন্দরী ব্রিজ সংলগ্ন জামাল ভূঞার পরিত্যক্ত বাগানে নিয়ে নিয়ে যায়। সেখানে প্রথমে তাদের শ্বাসরোধে হত্যা করে। পরে গভীর রাতে মরদেহ দুটি আগুনে পুড়িয়ে ফেলে। এরপর দেহ থেকে মাথা দুটি বিচ্ছিন্ন করে টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেয়।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া জানিয়েছেন, নিহতরা ভারতে থাকতেন। চরফ্যাশনে থাকা তাদের ৫৬ শতাংশ জমি দেখভাল করতেন অভিযুক্ত বেল্লাল। পরবর্তীতে ওই জমি কেনার কথা বলে গত এক বছর আগে দুই সহোদরকে দেশে আনেন জমির জিম্মাদাররা। এরপর কৌশল করে তাদের কাছ থেকে জমির দলিল নিয়ে যান অভিযুক্তরা।

গত এক বছর ধরে জমি বিক্রির টাকা দেই-দিচ্ছি বলে ঘোরাঘুরি করে আসছিলো। সবশেষ ঘটনার দিন জমি বিক্রির টাকা দেয়ার কথা বলে সহোদরকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথমে হত্যা এবং পরে লাশ পুড়িয়ে মাথা দুটি সেফটিক ট্যাংকের মধ্যে ফেলে দেয় হত্যাকারীরা।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে আসলামপুরের সুন্দরী ব্রীজ সংলগ্ন জামাল ভূঞার বাগানে স্থানীয় কৃষক আজাদ ছাগল চড়াতে গিয়ে পোড়া লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মস্তকবিহীন লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা