সারাদেশ

কাদের মির্জার বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে কাদের মির্জার রাজাপুরের বাড়িতে এ গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেন।

তিনি বলেন, আমরা বাড়িতে অবস্থান করছিলাম। পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। এসময় আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি মেয়র কাদের মির্জার বাড়ির উত্তর পাশের এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

এর আগে গত শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সাতটি মোটরসাইকেলে এসে কাদের মির্জার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা