সারাদেশ

অসহায় মানুষদের পাশে এমপি প্রার্থী হ্যাপি

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে নিজ উদ্যোগে ইফতার ও নগদ অর্থ প্রদান করেন দারুসসালাম থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সম্প্রতি ঢাকা ১৪ আসনের এমপি আসলামুল হকের মৃত্যুতে শূন্য আসনটিতে এমপি পদপ্রার্থী কাজী ফরিদুল হক হ্যাপি।

কাজী ফরিদুল হক হ্যাপি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। যিনি আসন্ন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদপ্রার্থী।

তিনি দারুসসালাম থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সরকারী বাংলা কলেজের ছাত্র লীগের সভাপতি ছিলেন। ঢাকা ১৪ আসনের প্রতিটি ওয়ার্ডে শেখ হাসিনার উন্নয়নের বাণী পৌঁছে দিচ্ছেন জনসাধারণকে।

কাজী ফরিদুল হক হ্যাপি মিরপুর ওয়ার্ডবাসির নানা সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে দীর্ঘ দিন ধরে জড়িত। আর এইসব উন্নয়ন ও সমাজসেবা মূলক কর্মকান্ডের জন্য এলাকায় খুব অল্পসময়ে সবার প্রিয় ব্যক্তি হিসেবে স্থান করে নেন, ঢাকা ১৪ আসনের প্রতিটি ওয়ার্ডের জনসাধারণের মাঝে। কাজী ফরিদুল হক হ্যাপি-কে সকল শ্রেণী পেশার মানুষ ভালবাসেন এবং সুখে দুঃখে তিনি সকলের পাশে দাঁড়ান।

তিনি বরাবরের মতই এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। সম্প্রতি তিনি করোনা মহামারির মধ্যে এলাকার অসহায় দুস্থ্য মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। তার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দুস্থ্যদের মাঝে করোনাকালীন সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তা প্রথম রমজান থেকেই অব্যাহত আছে।

খোঁজ নিয়ে জানা যায়, মিরপুর ওয়ার্ড বাসির সব শ্রেনীর পেশার মানুষ বিশেষ করে তরুণ যুবসমাজের পছন্দের ব্যক্তি হ্যাপি। এলাকার উন্নয়নে এবং অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে হ্যাপি-কে সংসদ সদস্য হিসেবে প্রত্যাশা করছে।

ঢাকা ১৪ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের পাশে থাকার সুযোগ দিন। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা