সারাদেশ

ঘরে ডেকে ২ যুবকের নগ্ন ভিডিও করে দুই নারী ধরা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : প্রতারণার মাধ্যমে মানুষকে আটকে রেখে টাকা আদায় করাই তার কাজ। আর ভয় দেখাতে সঙ্গে রাখে বিশাল আকৃতির ছুরি, খেলনা পিস্তল। কিন্তু পরিচয় তার কখনো গোয়েন্দা পুলিশ, আবার কখনো সাংবাদিক। দুই নারী সহযোগীসহ গ্রেফতার হওয়ার পর বের হয়ে আসছে প্রতারক মাসুদ রানার এমন কর্মকাণ্ডের নানা কাহিনী।

চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশের মুখোমুখি কথিত সাংবাদিক এবং গোয়েন্দা কর্মকর্তা মাসুদ রানা। সঙ্গে রয়েছে দুই নারী সহযোগী। যাদের কাজ মূলত টেলিফোনে সম্পর্ক তৈরি করে শিকারকে বাসায় নিয়ে আসা। এরপরের কাজ করেন মাসুদ রানা নিজেই।

গোয়েন্দা পুলিশ পরিচয়ে শিকারকে আটকের পর দাবি করা হয় লাখ টাকা। আবার কখনো শিকারের সামনে সাংবাদিক পরিচয়ে আসতেন এই মাসুদ রানা। টাকা আদায়ে চলত মারধরও।

ভুক্তভোগীরা জানান, বাসায় গেলে তারা তাদের বন্দি করে অশ্লীল ভিডিও তৈরি করে লাখ টাকা দাবি করে। ডিবি পরিচয় দিয়ে মারধর করে লাখ টাকা দাবি করে বলে জানান অপর এক ভুক্তভোগী।

তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরীর পাহাড়তলী একতা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় মাসুদ রানাকে। উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত নানা উপকরণ। এর মধ্যে ক্যামেরা যেমন রয়েছে, তেমনি রয়েছে বিশাল আকৃতির ছুরি, অত্যাধুনিক খেলনা পিস্তল এবং ইয়াবা।

গ্রেফতারকৃত তিনজন হলেন-মাসুদ রানা, লক্ষ্মী রানী দান ও নার্গিস আক্তার।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার পলাশ কান্তি নাথ জানান, অন্তরঙ্গ সম্পর্ক তৈরির পরে দুই যুবককে নিরিবিলি একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর কথিত সাংবাদিকের বাসায় নিয়ে গিয়ে অশ্লীল ভিডিও করে তাকে ফাঁসিয়ে দেবে বলে টাকা আদায় করা হয়। মোবাইল থেকে আমরা প্রমাণ পেয়েছি, সে আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে, যার তদন্ত চলছে।

গ্রেফতারকৃত মাসুদ রানার বিরুদ্ধে আগেই নগরীর বিভিন্ন থানায় সাতটি মামলা ছিল। এবার গ্রেফতার হওয়ার পর পাহাড়তলী থানায় আরও ৩টি মামলা করেছে প্রতারণার শিকার ভুক্তভোগী এবং পুলিশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা