সারাদেশ

ছেলের বাইকেই বাড়ি ফিরলেন সেই মা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: শরীরে ২০ কেজি ওজনের অক্সিজেন সিলিন্ডার বেঁধে করোনা আক্রান্ত মাকে নিয়ে মোটরসাইকেলে হাসপাতালে গিয়েছিলেন। সুস্থা মাকে নিয়ে সেই বাইকেই বাড়ি ফিরেছেন ছেলে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে টানা ছয় দিন চিকিৎসা শেষে শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠির নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় তাকে।

হাসপাতাল থেকে বের হয়ে করোনা ইউনিটের সামনে দাঁড়িয়ে মা রেহানা পারভীনে (৫৮) সঙ্গে বিজয় সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মেঝ ছেলে কৃষি ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান টিটু, বড় ছেলে পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মিঠু ও ছোট ছেলে রাকিবুল হাসান ইভান।

এসময় তারা তাদের মমতাময়ী ময়ের সুস্থতা লাভে হাসপাতালের চিকিৎসক, গণমাধ্যম ও বিভিন্ন দপ্তর থেকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে গত ১৭ এপ্রিল বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায় রোগীর অক্সিজেন সাপ্লাই ঠিক রাখতে শরীরের সঙ্গে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে রেখেছেন ব্যাংক কর্মকর্তা ছেলে। মোটরসাইকেলের পেছ‌নে অক্সিজেন মাস্ক পড়া অবস্থায় বসে আছেন ক‌রোনায় আক্রান্ত স্কুল শিক্ষিকা মা।

এ দৃশ্য দেখতে পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে থাকা চেকপোস্ট থেকে সেই ক‌রোনা রোগী বহন করা মোটরসাইকেলটিকে দ্রুত যেতে দেয় পুলিশ। ওই সময় পুলিশের এক সদস্য একটি ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায়। সেই মা রেহেনা পারভীন (৫০) সুস্থ অবস্থায় বাসায় ফিরলেন।

বাসায় ফিরে তিনি নামাজ আদায় করেছেন। তাকে দেখতে আসেন আত্মীয় স্বজনরা। তাদের সঙ্গে কথাও বলছেন এই শিক্ষিকা। তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই, এখন সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

রেহেনা পারভীন ঝালকাঠির নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাকিম মোল্লার স্ত্রী। রে‌হেনা‌কে বহনকারী মোটরসাইকেলের চালক তারই মেঝো ছে‌লে জিয়াউল হাসান টিটু।

তিনি বলেন, মাকে নিয়ে চিন্তিত ছিলাম। এজন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা