সারাদেশ

রাজাপুরে ৮ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ৮ দিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সন্ধ্যান চায় তাদের পরিবার। এ ঘটনায় তাদের পরিবার থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরি সূত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর এলাকার মো. কাজল ফকিরের ১৩ বছর বয়সী মেয়ে নুরুন্নাহার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ শ্রেণীর ছাত্রী লিমা আক্তার গত ৪ এপ্রিল স্কুলে আসার জন্য বাড়ি থেকে বেড় হয়। এরপর থেকে লিমার আর কোন সন্ধ্যান মেলেনি। এ ঘটনায় লিমার বাবা সোমবার সকালে ডায়েরি করেন। ডায়েরি নম্বর ১৭০ তারিখ ৫ এপ্রিল।

অপরদিকে, উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার মো. জাকির হাওলাদারের ছেলে ১৩ বছর বয়সী ছেলে কাঁচারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র মো. রাকিব হোসেন জিদান গত ২৮ মার্চ সকালে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে জিদানের আর কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এ ঘটনায় জিদানের বাবা গত মঙ্গলবার ডায়েরি করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয় দুইটি সকল থানায় বেতার বার্তার মাধ্যমে জানানো হয়েছে। তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা