সারাদেশ

সড়কে নেই গণপরিবহন, রিকশা-ইজিবাইকের দাপট

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১১ দফা নির্দেশনা দিয়ে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের শুরুর দিনে নিষেধাজ্ঞার কারণে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চলছে সেই সাথে খোলা রয়েছে দোকানপাটও। মানুষও রাস্তায় বের হয়েছে।

লকডাউনের নিষেধাজ্ঞার মধ্যেও প্রয়োজনের তাগিদে মানুষ রাস্তায় বের হতে বাধ্য হয়েছে। কিন্তু সব চললেও শুধু গণপরিবহন না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ খেটে খাওয়া ও অফিসগামী মানুষ।

সোমবার (৫ এপ্রিল) চুয়াডাঙ্গা শহরের বেশ কয়েকটি স্পট ঘুরে দেখা যায় এসব চিত্র।

জেলা শহরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাচাঁমাল ও ঔষধ এবং হোটেল রেস্তোরা খোলা রয়েছে। সাধারণ ব্যবসায়ীরা নিজ নিজ দোকানের সামনে বসে অলস সময় কাটাতে দেখা গেছে। অনেক ব্যবসায়ী দোকানের একটি পাল্লা খুলে চুপিসারে বেচাকেনা করছেন।

চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে কথা হয় চাকরিজীবী মিজানুর রহমানের সাথে তিনি জানান, অফিস খোলা থাকলে বাসা থেকে বের হতেই হবে। সবার পরিবার আছে। রুটি-রুজির চিন্তা আছে। সুতরাং অফিস খোলা থাকলে করোনার ভয়ে ঘরে বসে থাকার সুযোগ নেই।

তিনি আরো জানান, রাস্তায় যাত্রীবাহী পরিবহন চলছে না। তবে রিকশা, ইজিবাইক, ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

মোটরসাইকেল নিয়ে বের হওয়া আনোয়ার হোসেনের সাথে কথা হয় চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে। তিনি জানান, লকডাউন হলে কি! অফিস তো বন্ধ নেই। আগের মতোই অফিসে যাচ্ছি।

এদিকে, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ জন সুস্থ হয়েছে ১ হাজার ৬২৩ জন এবং জেলায় এ যাবত মারা গেছে ৫৮ জন এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিতে যেয়ে মারা যায় ৫ জন।

বর্তমান একজন ঢাকায়সহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসলেশনে ১৬ জন এবং নিজ নিজ বাসভবনে চিকিৎসাধীন আছে ৬২ জন।

স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতামূলক মাইকিং, কাউন্সিলিং ও ব্যানার ফেসটুন টানানোসহ মাস্ক বিতরণেরও কাজ স্বাস্থ্যবিভাগ, জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং বিভিন্ন এনজিও দাতব্য প্রতিষ্ঠান।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা