সারাদেশ

সামাজিক দূরত্ব না মানায় গোপালগঞ্জে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউরোধে লকডাউন চলাকালে সামাজিক দূরত্ব না মানায় ও মোটর সাইকেল নিয়ে বাইরে ঘোরাফেরা করার অপরাধে গোপালগঞ্জে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬ হাজার ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলন সাহা এসব জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, লকডাউনে সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি না এমন বিষয়ে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সামাজিক দূরত্ব না মানায় ও হেলমেট ছাড়া মোটর সাইকেল নিয়ে বাইরে বের হবার দায়ে ৮টি মামলার মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৪ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা জানান, হেলমেট ছাড়া মোটর সাইকেল নিয়ে বাইরে বের হবার দায়ে দুই যুবককে ৫শ টাকা করে এক হাজার ও খাবার হোটেলে সামাজিক দূরত্ব না মানায় দুই জনকে একশ করে দুইশ টাকা জরিমানা করা হয়।
এসময় মাস্ক ছাড়া বাইরে বের হওয়া মানুষকে মাস্ক বিতরণ করে সতর্ক করা হয়। করোনা ভাইরাস রোধে লকডাউন চলাকালে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিচারকগণ।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা