সারাদেশ

করোনা সচেতনতায় বিএমপির বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : করোনাভাইরাস মোকাবেলায় জনসচেতনতামূলক র‌্যালি ও মোটর শোভাযাত্রা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। ‘নিয়মিত মাস্ক পরি, করোনা মুক্ত দেশ গড়ি’ এ স্লোগান নিয়ে সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টায় নগরীর জিলা স্কুল মোড়ে এ র‌্যালির উদ্বোধন করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।

র‌্যালি পূর্বক উদ্বোধনী অনুষ্ঠানে বিএমপি কমিশনার বলেন, ‘বরিশালসহ দেশব্যাপী করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এ কারণে সরকার জনগণকে সুরক্ষায় নিয়মিত মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য বিধি নিষেধ আরোপ করেছে।

তিনি বলেন, ‘আজ থেকে দেশব্যাপি লকডাউন (অবরোধ) দেয়া হয়েছে। আমরা বিএমপি সদস্যরা জনগণকে সাথে নিয়ে করোনা প্রতিরোধের জন্য কাজ করছি। ইতিমধ্যে করোনা প্রতিরোধের জন্য ১১টি বিষয় নিয়ে মাঠে নেমেছি। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিনা কারণে কেউ রাস্তায় ঘোরা-ফেরা করবেন না। আবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখা যাবে।

বিএমপি কমিশনার আরও বলেন, ‘আপনারা হাট-বাজারে মাস্ক ব্যবহার করাসহ সমাজিক দূরত্ব বজায় রেখে কাজ করবেন। পাশাপাশি গণজমায়েত এড়িয়ে চলতে হবে। আমরা নিজেরা একটু সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সচেতন হয়ে চলাচল করতে পারি তাহলেই করোনা দ্রুত প্রতিরোধ করতে সক্ষম হবো। নিজেকে সুস্থ রাখতে পারবো এবং অন্যকেও সুস্থ থাকতে সহযোগিতা করবো।

হুঁশিয়ারি দিয়ে বিএমপি কমিশনার বলেন, ‘আমরা আশা করছি আপনারা নিজে থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অন্যথায় আমরা কঠোর হবো। আমরা মেট্রোপলিটন পুলিশ জেলা প্রশাসনকে সাথে নিয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালনে বাধ্য করতে কঠোর আইন প্রয়োগ করতে বাধ্য হবো।

বরিশাল মেট্রোপলিন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত কমিশনার এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার প্রমুখ।

এদিকে, ‘উদ্বোধনী আলোচনা পরবর্তী বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এর নেতৃত্বে একটি প্রতীকি করোনা ভাইরাস নিয়ে জিলা স্কুল মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজাবাহাদুর সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরীতে বিশাল এক মোটর শোভাযাত্রা বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশের জিপ, পিকআপ এবং অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন পুলিশ সদস্যরা।


সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা