সংগৃহীত ছবি
সারাদেশ

নতুনভাবে সব কিছু শুরু করতে চাই

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত কমিশনার শফিকুল ইসলাম বলেন, আমরা নতুনভাবে সব কিছু শুরু করতে চাই। আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ আমাদের এগিয়ে যেতে সহায়তা করবে।

আরও পড়ুন: চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিএমপির হেডকোয়াটার্সে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, নগরীর ট্রাফিক ব্যবস্থা উন্নতকরণে আমরা কাজ করে যাচ্ছি। কী কী কারণে যানজট এবং ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। দল-মত সকল পরিচয়ের বাইরে গিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করবে পুলিশ।

সভায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঁঞা, এস এম তানভীর আরাফাত, জামিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা