সংগৃহীত ছবি
সারাদেশ

গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্ট কারখানার নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে সাদ্দাম হোসেন (২০) নামে এক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেড নামে কারখানায়।

আরও পড়ুন : যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৫

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯ টায় ওই ভবনের লিফটের ৪০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে। সে ও তার বড় ভাই সেলিম হোসেন ওই কারখানায় দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিলেন।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) নাঈম আহমেদ জানান, সাদ্দাম হোসেন তার কারখানায় গার্মেন্ট সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ডিউটি করেছেন, তারপর থেকেই নিখোঁজ ছিলো।

আরও পড়ুন : গাঁজাসহ গ্রেফতার ৩

বৃহস্পতিবার তার বড় ভাই সেলিম হোসেন ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার সন্ধ্যার ভবনের লিফটের গর্তে দুর্গন্ধ শুরু হলে থানাকে অবহিত করা হয়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা