সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রেদওয়ান আহমদ (২২) নামে ১ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছে তার ছোট ভাই সুফিয়ান আহমদ।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্বনাথ দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২

নিহত শিক্ষার্থী, দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের অলিউর রহমানের ছেলে। তিনি মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থী ছিলেন।

দশঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমাদ উদ্দিন খান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রোববার সকালে বৃষ্টির সময় রেদওয়ান ও তার ছোট ভাই বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে রেদওয়ান ঘটনাস্থলে মারা যায়। এ বজ্রপাতে তার ছোট ভাই আহত হয়।

আরও পড়ুন: সোনারগাঁয় বিএনপি নেতা আটক

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া জানান, বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ সময় ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা