ছবি-সংগৃহীত
সারাদেশ

সিলেটে ছয় ইউনিয়নে নৌকার হার

জেলা প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ ও জকিগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ছয়টিতেই হেরেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা।

আরও পড়ুন : ঢাকা-১৭ সংসদীয় আসনে নৌকার জয়

সোমবার (১৭ জুলাই) বিশ্বনাথের পাঁচটি এবং জকিগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিশ্বনাথের পাঁচ ইউনিয়নের দুটিতে বিএনপি (বহিস্কৃত), দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী (বহিস্কৃত) ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। অপরদিকে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত ভোটের হিসেবে দেখা যায়, বিশ্বনাথ উপজেলার রামাপাশা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন সদ্য বহিস্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি (বিদ্রোহী প্রার্থী) ইমাম উদ্দিন। আনারস প্রতীকে ৫ হাজার ৮৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা বশির আহমদ চশমা প্রতীকে ৫ হাজার ৭৮০ ভোট পেয়েছেন। আর আওয়ামী লীগের প্রার্থী আরব আলী চতুর্থ হয়েছেন।

আরও পড়ুন : জি-২০ বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে অনন্য সুযোগ

অলংকারী ইউনিয়নে স্বতন্ত্রের ব্যানারে উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আতিকুর রহমান লিটন ঘোড়া প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত নেতা ও সাবেক চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) নাজমুল ইসলাম রুহেল চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৪১ ভোট। আর নৌকা প্রতীকে নির্বাচন করা তাজ্জুল ইসলাম মাইকেল ৭৩৪ ভোট পেয়েছেন।

দৌলতপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন সদ্য বহিস্কৃত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খান। চশমা প্রতীকে ৮ হাজার ৮৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ওয়াহাব আলী নৌকা প্রতীকে ২ হাজার ৪৩৭ ভোট পেয়েছেন।

বিশ্বনাথ সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী দয়াল উদ্দিন তালুকদার বিজয়ী হয়েছেন। ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী দয়াল উদ্দীন আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল জলিল হিরণ মিয়া পেয়েছেন মাত্র ১ হাজার ২৮০ ভোট।

আরও পড়ুন : ভোটার উপস্থিতি কম, ঝামেলা হয়নি

দেওকলস ইউনিয়নে জয়লাভ করেছন সদ্য বহিস্কৃত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি (বিদ্রোহী প্রার্থী) ফখরুল ইসলাম মহসিন। আনারস প্রতীকে ২ হাজার ৭০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জামায়াত নেতা হোসাইন মোহাম্মদ আক্তার ফারুক চশমা প্রতীকে ২ হাজার ৩১৬ ভোট পেয়েছেন। আর নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৯৫৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম জুয়েল।

সোমবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট শেষ হয় বিকাল ৪টায়। ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ভোটে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার মঈন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ লস্কর আনারস প্রতীকে ৩ হাজার ৭৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী চশমা প্রতীকে ১ হাজার ৩৮৮ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফজল হোসেন নৌকা প্রতীক নিয়ে মাত্র ২৬৩ ভোট পান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা