সারাদেশ

নড়াইলে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ ভলিবল (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরমেয়র আঞ্জুমান আরা, যশোর সেনাবাহিনীর মেজর এ এফ এম আজমল হোসেন খান (পিএসসি), যশোর সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাতির আব্দুল্লাহ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েনের উপ-মহাসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ।

দেশের বিভিন্ন জেলাসহ প্রতিষ্ঠানের নামে পুরুষদের ১১টি দল এবং মহিলাদের ৮ টি দল নড়াইল ভ্যানুতে খেলবে।

খেলায় অংশগ্রহণ করছেন (পুরুষ)- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ তিতাস গ্যাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দিনাজপুর জেলা, কুমিল্লা জেলা, পঞ্চগড় জেলা, চট্ট্গ্রাম জেলা ও স্বাগতিক নড়াইল জেলা দল।

মহিলা- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, পাবনা জেলা, রাজশাহী জেলা, চট্ট্গ্রাম জেলা, খুলনা জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক নড়াইল জেলা দল।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা