সারাদেশ

মোংলায় নির্বাচনী সহিংসতায় ২ যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মোংলায় নির্বাচনী সহিংসতায় দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।

সোমবার রাতে মোংলা সদর উপজেলার মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আ. রহমান শেখ (৩২) ও রাসেল শেখ (২৫)। তাদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোংলার মিঠাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও মেম্বার প্রার্থী মো. আরিফ ফকির বলেন, সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবেল তরফদার লোকজন নিয়ে তার নির্বাচনী ক্যাম্পে হামলা করে।

এ সময় তার দুই সমর্থক আ. রহমান ও রাসেল শেখকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ বিষয়ে রাতেই মোংলা থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবেল তরফদারকে এ হামলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিছুই জানে না বলে সংবাদকর্মীদের জানান।

অন্যদিকে একই রাতে মোংলার সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে হামলার ঘটনা ঘটে। ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার প্রার্থী আহাদুল খান তার লোকজন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকরাম ইজারাদার ও আলম ফকিরের প্রচারণায় বাধা দেয় এবং কর্মী-সমর্থকদের মারপিট করেছে।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন আহাদুল খান।

এ বিষয়ে মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা