সারাদেশ

যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলায় মোহাম্মদ আলী মনু (৩২) নামে এক যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে পৌরসভার কাশিপুর এলাকায় দত্তবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী মনু ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি পৌরসভা যুবলীগের কর্মী ছিলেন।

তবে পরিবারের অভিযোগ, নিহত মনুর পরিবারের সঙ্গে তার চাচা ইকবালের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধ কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ভাই আহমেদ আলী অভিযোগ করে বলেন, চাচা ইকবাল হোসেন ও তার সহযোগী শাহাদাত হোসেন এবং লিটন দাসসহ কয়েকজন এশার নামাজের পর মনুকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান। এর পর লিটনের লেপতোশকের দোকানে নিয়ে তারা মনুকে আটকে রেখে লোহার রড ও হেমার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মনুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসা নেওয়ার কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

সুধারাম মডেল থানার ওসি শাহেদউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা