সারাদেশ

২৪ ঘণ্টায় সিলেটে ৯৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগের চার জেলায় আরও ৯৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২২৯ জনে।

সোমবার (২৯ মার্চ) বিকেলে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ জন, সবমিলিয়ে এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ৬৬ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত বিভাগের চার জেলায় মহামারি এ ভাইরাসে মৃত্যু হয়েছে ২৮৩ জনের।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট জেলায় সবচেয়ে বেশি ১০ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ৯২০ জন। আর এ জেলায় করোনায় মৃত্যু হয়েছে ২১৮ জনের। সুনামগঞ্জ জেলায় শনাক্ত হওয়া ২ হাজার ৫৭৯ জনের মধ্যে এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫২৯ জন; মৃত্যু হয়েছে ২৬ জনের।

হবিগঞ্জে করোনা শনাক্ত হওয়া ২ হাজার ৪১ জনের মধ্যে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। আর মৌলভীবাজার জেলায় করোনা শনাক্ত হওয়া ১ হাজার ৯৯৮ জনের মধ্যে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের।

হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৮৬ জন, সুনামগঞ্জে দুইজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারের হাসপাতালে তিনজন করোনা পজিটিভ রোগী কোয়ারেন্টাইনে রয়েছেন। অনেকে বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা