সারাদেশ

সাইড দিতে গিয়ে ট্রলি খাদে, নিহত ২

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ইট বোঝাই একটি ট্রলি সড়কের পাশের খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় ট্রলিতে থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২৯ মার্চ) দুপুর ১টায় কাপাসিয়া-বলখেলা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ (১৮) ময়মনসিংহের ধোবাউড়া থানার খাটখড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। অপরজন একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আবু বক্কর (২২)।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সোমবার দুপুরে ইটভর্তি ট্রলিটি কাপাসিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রলিটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে ট্রলির ওপর থাকা দুই শ্রমিক ইটের নিচে চাপা পড়ে নিহত হন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ট্রলি চালক আহত হয়েছেন। তিনি গাজীপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা