সারাদেশ

ঝালকাঠিতে দুই আ.লীগ প্রার্থীর অফিসে হামলা, আগুন

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আভযোগ পাওয়া গেছে।

সোমবার (২৯ মার্চ) ভোররাতে সদর উপজেলার গাভখান ধানসিঁড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ও এ ইউনিয়নের নৌকা মার্কার নির্বাচনী অফিসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

এদিকে, কাঠালিয়া উপজেলার চেচরিরামপুর ইউনিয়ন আ.লীগ চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদ জানান, গত রাত ১০টার দিকে বিদ্রোহী প্রার্থী জাকির ফরাজী ও তার ভাই জিয়া ফরাজীর নেতৃত্বে আলমগীর জোমদ্দার, ঈশাদ হাওলাদার, মাহিম হাওলাদারসহ অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী তার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে সুমন ও রিপন নামে দুই কর্মী কুপিয়ে গুরুতর আহত করে। তাদেরকে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি ঘটনাই আলাদা আলাদাভাবে ঝালকাঠি সদর ও কাঠালিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এসব ঘটনায় অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।

এদিকে, রোববার রাতে শেখেরহাট ইউনিয়েনের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন সুরুজের কর্মীরা সতন্ত্র প্রার্থী শেখ নুরুল হাদীর নির্বাচনী কার্যালয়, ৪ সমর্থকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না বলেও প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এদিকে, ২৮ তারিখ রাতে শেখের হাট ইইনয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদকে গ্রেফতার করে পুলিশ। সে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা