সারাদেশ

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর  জন্য স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : উপকূলীয় জেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ভোলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন করা হয়। সোমবার (২৯ মার্চ) ভোলা জেলা সিভিল সার্জেন এর সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

এই প্রকল্পের মাধ্যমে অসুস্থতা এবং মৃত্যুর হার হ্রাস এবং সর্বজনীন স্বাস্থ্য কভারেজ এর মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং পুষ্টির ফলাফল নিশ্চিত করতে প্রকল্পটি কাজ করবে।

এছাড়াও কর্ম এলাকার স্বাস্থ্য সেবা সরবরাহকারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা কেন্দ্রে সরঞ্জাম সহায়তা, ভিডিও কলের মাধ্যমে ডাক্তার বুথ সেবার মাধ্যমে উপকূলের মানুষকে সেবা প্রদান করা হবে।

ইউকেএইড-এর আর্থিক সহযোগিতা এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর নেতৃত্বে ‘পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট-পিএইচডি’ নামের সংস্থাটি ভোলা পৌরসভা, চরফ্যাশন উপজেলা ও মনপুরা উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। উপকূলবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার সংকট মোকাবেলায় বিভিন্ন করণীয় ও পরিকল্পনা তুলে ধরেন, যাতে এই অঞ্চলের জনগোষ্ঠী নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা পেতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এর সভাপত্বিতে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, পিএইডির ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস সালাম খান, পিএইচডি প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মো: মোমেন খান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, উপকূলবর্তী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা। এই প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা প্রাপ্তির হার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এর পাশাপাশি তিনি এই প্রকল্পের সার্বিক সফলতা কামনা করেন এবং প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভোলা পৌরসভায় ইএইচডি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জেনে আমি আনন্দিত, আমি আশা করছি এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি আরও বলেন এই প্রকল্প বাস্তবায়নে পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার সহায়তা অব্যহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


সান নিউজ/এএইচটি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা