সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ভোলায় প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্য সভা 

ভোলা প্রতিনিধি: প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্য ভোলায় প্রশাসনের ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: অটোরিকশা ও সিএনজির দখলে ভালুকা মহাসড়ক

সোমোর (১১ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা জেলার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।

এসময় বক্তারা বলেন,বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ জুড়ে কিশোর-কিশোরী। কোন ধরনের প্রস্তুতি জ্ঞান ছাড়াই কৈশোর কালের একটি বড় অংশ বাল্য বিয়ে হয়ে যাচ্ছে। ফলে অনেক কিশোরী মেয়েরার নানা ধরনের জটিলতায় পড়ছে। তাই কৈশোরকালীন স্বাস্থ্যসেবা সচেতনতায় আমাদের সকলকে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের ভ্রান্ত ধারনা দূর করে সারা জীবন যেন যেন এই কিশোর- কিশোরীরা ভালো থাকে সেই দিকে নজর দিতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো রফিকুল হাসান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার শান্তি দে,ভোলা সদর উপজেলার সমাজ সেবা অফিসার মিরাজ আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি মো নিয়াজ মোর্শেদ,সাংবাদিক মেজবাহ উদ্দিন শিপু, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু,সাংবাদিক আরিফ হোসেন লিটন, তারুন্যের কন্ঠস্বরের জেলা সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান,শিক্ষক,এনজিও প্রতিনিধি ও ভলেন্টিয়াররা এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তরা আরো বলেন, কেবল প্রজনন স্বাস্থ্যসেবা নয়, যেকোনো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুণগত মান ও সাম্য নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠী যেন তাদের সুবিধামতো এবং বৈষম্য ছাড়া স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও কাজ করছে। স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করা ও বৈষম্য দূর করতে সবাইকে ভূমিকা রাখতে আহবান জানান বক্তরা।

উল্লেখ্য,কিশোর-কিশোরী, তরুণ ও যুবাদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তারা যেন নিজেদের চাহিদা ও অধিকারের কথা বলতে পারেন। তারুণ্যের কন্ঠস্বর ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ যৌথ ভাবে ভোলাতে কিশোর -কিশোরীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা