সংগৃহীত ছবি
সারাদেশ

মৎস্য পুরস্কার পেল গ্রীন হাউজ মেরি কালচার

জেলা প্রতিনিধি : কোরাল মাছের কৃত্রিম প্রজনন করে দেশব্যাপী সাড়া ফেলে কক্সবাজারের গ্রীন হাউজ মেরি কালচার। বিশেষ এই অবদানের জন্য এবার প্রতিষ্ঠানটি অর্জন করলো জাতীয় ও জেলা পর্যায়ে মৎস্য পুরস্কার।

আরও পড়ুন : আজ ১৩ ঘন্টা কারফিউ শিথিল

বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গ্রীন হাউজ মেরি কালচার এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হককে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

এসময় জেলা প্রশাসক বলেন, ‘কৃত্রিমভাবে কোরাল মাছের প্রজনন করে গ্রীন হাউজ মেরি কালচার দেশে উজ্জ্বল দৃষ্টান স্থাপন করেছে। যা অন্যদের জন্যও অনুপ্রেরণা বটে। তাই এই প্রতিষ্ঠানকে সব ধরণের সহায়তা দিতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর।’

আরও পড়ুন : কাল থেকে রেল সেবা চালু

গ্রীন হাউজ মেরি কালচার এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক বলেন, ‘ প্রায় আড়াই বছর ধরে আমরা কোরাল মাছের প্রজনন নিয়ে গবেষণা করে আসছি। ২০২৩ সালের ৩ নভেম্বর আমরা প্রথম কৃত্রিমভাবে কোরাল মাছ উৎপাদনে সফলতা লাভ করি। বর্তমানে দেশে চাষীরা আমাদের কোরাল মাছের পোনা চাষ করে অধিক লাভবান হচ্ছে। তাই এই অর্জন গ্রীন হাউজ মেরি কালচারকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের প্রধান ড. শফিকুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা