সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলে তানভীর মাহতাব ইশরাককে খুনের ঘটনায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩০

সোমবার (২৯ জুলাই) আসামিদের উপস্থিততে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন— আবু ফয়সাল, অমিত হাসান, আরিফুল ইসলাম অনিক ও খন্দকার মেহেদী হাসান নভেল।

আরও পড়ুন : সীমা‌ন্তে স্বর্ণসহ আটক ১

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু আবদুল্লাহ ভুঞা এতথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ইশরাক তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি দুপুরে ইশরাককে দেখা করার জন্য আসামিরা ফোন করে। সে টাঙ্গাইল সদর থানাধীন পৌর উদ্যানের পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা করতে যায়। সেখানে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ইশরাকের বাবা ইব্রাহিম খলিল পরদিন টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন : সৌদিতে সড়কে বাংলাদেশির মৃত্যু

পরে তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে, আসামি সোহান হোটেল বয়ের কাজ করতো এবং কাজের পাশাপাশি টুকিটাকি রাজনীতি করতো। স্বেচ্ছাসেবক লীগের মিটিং-মিছিলে লোক সাপ্লাই করতো। ইশরাক এর বিরোধীতা করতো। ঘটনার ৭/৮ মাস আগে ইশরাক, তুর্য, রিয়াদ, মহসিনসহ বেশ কয়েকজন মিলে সোহানকে আটক করে মারধর করে এবং ২০ হাজার টাকা চাঁদা নিয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় এলাকা ছাড়তে বাধ্য হয় সোহান। সোহান ইশরাককে মারার পরিকল্পনা করে। লোকও ম্যানেজ করে। পরে ৫ ফেব্রুয়ারি ইশরাককে ফোনে ডেকে নিয়ে খুন করা হয়।

ওই বছরের ১১ মে মামলাটি তদন্ত করে সদর থানা পরিদর্শক মোশাররফ হোসেন আদালতে ৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে আসামি সোহানুর রহমান সোহান ও নাইমুর রহমান হিমেলের বিচার শিশু আদালতে চলমান। এছাড়া মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য টাঙ্গাইলের আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা