সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন এবং এ সময় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন: ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের মৃগী-নারুয়া সড়কের বড় ঘি-কমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কালুখালী উপজেলার সাওরাইল গ্রামের অটোভ্যানচালক মো. হাসেম মণ্ডল (৫০) ও তার মেয়ে হালিমা বেগম (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ২টার দিকে আরএফএল কোম্পানির পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪৩৪৯) নারুয়া থেকে কালুখালীর মৃগী যাওয়ার পথে এবং ব্যাটারিচালিত ভ্যানে চালক মো. হাসেম মণ্ডল, ভ্যানচালকের মেয়ে হালিমা বেগম ও বিউটি আক্তার নারুয়া বাজারে ব্যাংকে যাওয়ার পথে বড় ঘি-কমলা বাজার মোড় এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যান এবং অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হালিমা বেগম মারা যান। গুরুতর আহত ভ্যানচালক হাসেম মণ্ডলকে তাৎক্ষণিক পাংশা হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ সময় আহত বিউটি আক্তারকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন: পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পিকআপ ভ্যান ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা