সারাদেশ

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ 

নিজস্ব প্রতিনিধি, হিলি : মুসলিম সম্প্রদায়ের পবিত্র শবে বরাত ও হিন্দু ধর্মাবলম্বীদের দোল উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা দুইদিন আমদানি-রফতানি বন্ধ থাকছে।

সোমবার (২৯ মার্চ) দোল উৎসব ও মঙ্গলবার পবিত্র শবে বরাত। আজ সকাল থেকেই দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের দোল উৎসব ও মঙ্গলবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র শবে বরাত। এই দুইদিন দুই দেশের সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বুধবার (৩১ মার্চ) থেকে ফের আমদানি-রফতানি শুরু হবে।

এদিকে, হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, দোল উৎসব উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম চলছে। তবে আগামীকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকায় সকল কার্যক্রম বন্ধ থাকবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা