ছবি: সংগৃহীত
বাণিজ্য

বাংলাবান্ধায় আমদানি-রফতানি শুরু

জেলা প্রতিনিধি: টানা ৩ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। একই সঙ্গে এ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারও চালু হয়েছে।

আরও পড়ুন: ঢাকার বাতাসে কিছুটা উন্নতি

শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে দেশের উত্তরের একমাত্র চর্তুদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) এ বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ভারতের লোকসভা নির্বাচন কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত ১৭-১৯ এপ্রিল পর্যন্ত ৩ দিন সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আজ সকাল থেকে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে পারে

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, ২ দেশের আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার আজ সকাল থেকে চালু হয়েছে।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভীন (আইএএস) স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ১৭, ১৮ ও ১৯ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কারণে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ২০ এপ্রিল আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা