সারাদেশ

খুলনায় পুলিশি বাধায় পণ্ড বিএনপির প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : সোমবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে কেডি ঘোষ রোডে এ সমাবেশ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

স্বাধীনতা দিবসে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। পূর্ব নির্ধারিত কর্মসুচিতে অংশ নিতে নেতা-কর্মীরা সকালে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকে। পুলিশ তাদের স্থান ত্যাগ করতে বললে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে।

পুলিশের লাঠিচার্জে নগর বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাবুসহ ৯ জন নেতাকর্মী আহত হয়েছে বিএনপির নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে।
এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর কোনো লাঠিচার্জ করা হয়নি, শুধু ধাওয়া দেওয়া হয়েছে। ওই সময়ে কার্যালয়ে উঠতে গিয়ে অনেকে পড়ে আহত হয়েছেন।

খুলনা মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল বলেন, পুলিশের লাঠিচার্জে বিএনপির ৯ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাবু, বটিয়াঘাটা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফারুক হোসেন, ৩১ নং ওয়ার্ডের সহ-সভাপতি বাবুল হোসেন গাজী, জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম, কাজী ফজলুল কবির টিটো, স্বেচ্ছাসেবক দলের আলাউদদ্দিন তালুকদার, বটিয়াঘাটা থানা বিএনপির মোতাহার হোসেন, ১৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও নগর যুবদল নেতা শফিকুল ইসলাম শাহিন।

এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার (২৯ মার্চ) দুপুরে দলীয় কার্যালয়ে প্রেসব্রিফিং করে বিএনপি। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, নির্বিচারে গুলি ও হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন পুলিশ তাদেরকে বাঁধা দেয়। এসময় তিনিসহ দলের জ্যেষ্ঠ নেতারা পুলিশের সঙ্গে এবিষয়ে কথা বলতে চাইলে পুলিশ তাদের সঙ্গে অশোভন আচরণ করে এবং অতর্কিতভাবে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হয়।

তিনি আরও বলেন, বিনা উস্কানীতে পুলিশ অতর্কিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে বেধড়ক লাঠিচার্জ করেছে। এতে অসংখ্য নেতাকর্মী রক্তাক্ত জখম হয়েছে। তিনি বলেন, খুলনা শান্তির শহর সেখানে গণতন্ত্রকামী নিরীহ নেতাকর্মীদের ওপর বিনা উস্কানীতে অতর্কিত ভাবে লাঠিচার্জ গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। হামলা নির্যাতন করে বিএনপি নেতা কর্মীদের মনোবল ভাঙ্গা যাবে না। আন্দোলনের মধ্যে দিয়েই এই সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, বিনা অনুমতিতে রাস্তা অবরোধ করে সমাবেশ করার চেষ্টা করছিল। এসময় তাঁদের রাস্তা ছেড়ে দিয়ে কার্যালয়ের মধ্যে গিয়ে সমাবেশ করার কথা বলা হয়। পরে কার্যালয়ে ওঠার সময় নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে অশলীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এতে পুলিশ তাঁদের ধাওয়া করলে তড়িঘড়ি করে ছোট সিড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেনি বলে দাবি করেন তিনি।

এ কর্মসূচি পালনকালে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনাসহ নগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা