সারাদেশ

সংঘর্ষের পর ডা. শাহাদাত হোসেন আটক

চট্টগ্রাম ব্যুরো : সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। এ সময় তার পিএ মারুফসহ আরও দুজনকে আটক করে নিয়ে যায় নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যায় পুলিশ ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাত ও তার পিএ মারুফসহ তিন জনকে আটক করা হয়েছে। এর আগে বিএনপি অফিস থেকে নগর মহিলা দলের সভানেত্রীসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।

এর আগে দুপুর তিনটা থেকে মোদি বিরোধী বিক্ষোভে গিয়ে হেফাজত-পুলিশ সংঘর্ষের প্রতিবাদে ঘোষিত কর্মসূচি পালন করতে এসে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বিএনপি অফিসের সামনের সড়কে দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। কাজীর দেউড়ি মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায়। বিএনপি নেতাকর্মীরা পুলিশের নিরাপত্তায় ব্যবহৃত প্লাস্টিকের ঢালও ভাঙচুর করে। তাদের হামলায় এক নারী সদস্যসহ তিন পুলিশ সদস্য আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারা হলেন, পুলিশ কনস্টেবল প্রিয়াংকা দাশ, আনিসুর রহমান ও মোহাম্মদ হায়দার। অন্যদিকে ট্রাফিক পুলিশসহ দুজন আহত হয়েছেন। এছাড়া সড়কে টেবিল এনে তাতে আগুন লাগিয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান সিএমপির দক্ষিণ বিভাগের দায়িত্ব সামলে উপ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বিএনপি ডিল করছি দক্ষিণের ডিসি হিসেবে। তারা আজকে পূর্ব পরিকল্পিতভাবে হঠাৎ পুলিশের ওপর মারমুখী আচরণ শুরু করে। তাদের হামলায় আমাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, তারা কেন এ হামলা করেছে তার উত্তর খোঁজা হচ্ছে। তাদের অন্তত ১৮ জন আটক আছে। অভিযান চলমান। তাদের জিজ্ঞাসাবাদেই এর উত্তর মিলবে। হঠাৎ করেই এতো মারমুখী হবার কোনও কারণ ছিলনা। তারা পরিকল্পিতভাবেই এমন হামলা করেছে।

এদিকে গ্রেপ্তারের আগে বিকেলে সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধসহ ২০ নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছেন নগর বিএনপি নেতা আবুল হাশেম বক্কর। তিনি বলেন, আমরা লিখিতভাবে সিটি এসবি থেকে অনুমতি নিয়েছি। গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশের হামলা কেন বুঝলাম না। এরপর ধরপাকড় শুরু করেছে পুলিশ।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা