সারাদেশ

ভোলায় আ.লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই ঢোল ও সানাই বাঁজিয়ে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দলে দলে আসতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মুহুর্তের মধ্যে বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে কয়েক হাজায় নেতাকর্মীদের অংশগ্রহণ জেলা আওয়ামী লীগের আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাঙালির নানা ঐতিহ্য ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়। শোভা যাত্রায় নানান সাজে অংশ নেয় দলীয় নেতাকর্মীরা। কেউ সেজেছে বঙ্গবন্ধু আবার কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা, বাউল, কৃষক, জেলে ও মুক্তিযোদ্ধাসহ বাংলার নানা সংস্কৃতি তুলে ধরেন তারা। পাশাপাশি ভোলা জেলা আওয়ামী লীগসহ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে টেলি কনফারেন্সে যুক্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর দুইটি স্বপ্ন ছিলো তার একটি হচ্ছে বাঙালির স্বাধীনতা আর অন্যটি হচ্ছে অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতা তিনি দিয়ে গেছেন। আর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে আজ বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা সল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহম্মেদ জুয়েল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম প্রমুখ।

এর আগে সকালে সরকারি নির্দেশনা অনুসারে জেলা প্রশাসনের আয়োজনে স্বল্পপরিসরে যথাযোগ্য মর্যাদায় উপদযাপন করা হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস। সকাল ৮টায় ভোলা জেলা গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তলোন করেন ভোলার নবাগত জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা