সারাদেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছাত্রলীগের আনন্দ র‌্যালী

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। সোমবার (২২ মার্চ ) বিকেলে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো: মনির হোসেন, হৃদয় মারমা, সাহেদুল আলম চৌধুরী, কমিটি সদস্য সাইফুল ইসলাম, ক্যজরী মারমা, জিৎজয় ত্রিপুরা, সুপ্রিয় চাকমা, মো: শাহজালাল, দিপন চাকমা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ছাত্রলীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর আরেক নাম বাংলাদেশ। যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে চলেছে মন্তব্য করে ছাত্রলীগে নেতারা, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম বুকে ধারণ করে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।

আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে, খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সনজিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক ক্যজাই মারমা, খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, নুরুসাফা চৌধুরী, রাসেল মাহমুদ, পৌর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেয়।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা