শিক্ষা
নজরুল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হতে যাচ্ছে 

জাতীয় কবির বাংলাদেশে আগমনের সুবর্ণ জয়ন্তী 

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: ১৯৭২ সালের ২৪ শে মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিমবঙ্গে বসবাসরত কবি নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। আগামীকাল ২৪ শে মে ২০২২ নজরুলের বাংলাদেশে আগমনের ৫০ বছর পূর্ন হতে যাচ্ছে।

এই দিনটিকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে নজরুল বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবগত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সৌমিত্র শেখর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রেজারার জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড.হুমায়ুন কবীরসহ আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তিনদিন ব্যাপী আয়োজনের ব্যবস্থা করেছি। আগামীকাল (২৪ মে) মঙ্গলবার আমরা পালন করছি বঙ্গবন্ধু কর্তৃক জাতীয় কবি নজরুল ইসলামকে বাংলাদেশে আনয়ন করার সুবর্ণজয়ন্তী। (২৫ মে) বুধবার পালন করা হবে নজরুলের জন্মোৎসব। ২৬ শে মে পালন করা হবে ‘অগ্নি-বীণা’ কাব্যপ্রকাশের শতবর্ষ। প্রতিদিনই থাকছেন বিদেশি অধ্যাপক -অতিথি এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অধ্যাপকগণ।

অনুষ্ঠানের প্রথমদিনে সাহিত্য এবং সঙ্গীতে নজরুল পদক প্রদান করা হবে। মোড়ক উন্মোচন করা হবে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুল’ স্মারকগ্রন্থের। তাছাড়া ‘নজরুল ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হবে। তিনদিন ব্যাপী এই আয়োজনে আরো থাকবে সঙ্গীত, নৃত্য, নাটক। এভাবে তিনদিন ব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতীয় কবির বাংলাদেশে আগমনের সুবর্ণজয়ন্তী পালিত হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা