সারাদেশ

চুয়াডাঙ্গায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় সড়কের দুই পাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে। তিনদিন ব্যাপি এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সোমবার (২২ মার্চ ) দুপুর থেকে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছে চুয়াডাঙ্গা জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে।

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার দুই পাশে অবৈধভাবে দখল করে নির্মাণ করা হয়েছে কাঁচা ও আধাপাকা ঘর। অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগ।

এ সময় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের দুই পাশ থেকে। চুয়াডাঙ্গা জেলা শহরের বড়বাজার, রেলস্টেশন এলাকা, সরকারী কলেজ পাড়ায়, সিনেমা হল পাড়ায় সিএন্ডবি পাড়াসহ বিভিন্ন স্থানে। আরও দুই দিন উচ্ছেদ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। হাতুড়ি ও স্কেভেটর মেশিন দিয়ে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা।

সান নিউজ/এসকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা