সারাদেশ

সীমান্তে মাদক পাচারকারীর হামলায় আহত দুই

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্তে ফসলি জমি নষ্ট করে ভারত থেকে রাতের আধারে মাদকদ্রব্য আনতে বাধা দেওয়ায় মাদক পাচারকারীর হামলায় দুইজন আহত হয়েছে। রোববার (২১ মার্চ) সকালে কুশখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাদক পাচারকারীদের হামলায় আহতরা হলেন, কুশখালী গ্রামের শফিকুল ইসলাম (৫২) ও শরিফুল ইসলাম (৩২)।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শফিকুল ইসলামের ভাই জিয়াউর রহমান ৭ জনকে আসামি করে সোমবার (২২ মার্চ) সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, কুশখালী এলাকার শেহের আলীর ছেলে আঃ সামাদ (৩০), আইজুল ইসলাম (৩৫), শাহাদত হোসেন (৩২), একই এলাকার মৃত নুর আলী গাজীর ছেলে আজগর আলী (৫০), তার ছেলে আসাদুল ইসলাম (২৭), জাকির হোসেন (৩৫), রাজ্জাক আলীর ছেলে বাবলু ও জাকির।

ঘটনার বিবরণে হাসপাতালে চিকিৎসাধীন আহত শফিকুল ইসলাম জানান, কুশখালী এলাকার শেহের আলীর তিন ছেলে আঃ সামাদ (৩০), আইজুল ইসলাম (৩৫) ও শাহাদাত হোসেন প্রতিনিয়ত গভীর রাতে আামদের ধান ক্ষেতের উপর দিয়ে মাদক পাচার ও ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল পাচার করে আসছে। এতে আমাদের ক্ষেতের ধান নষ্ট হওয়ায় আমরা প্রতিনিয়ত তাদেরকে ফসল নষ্ট করতে নিষেধ করি। তারই ধারাবাহিকতায় রোববার সকালে আমার ভাই এবং আমি ওই মাদক পাচারকারীদের পুনরায় নিষেধ করলে আঃ সামাদ, আইজুল ইসলাম, শাহাদাত হোসেন সহ তাদের সহযোগিরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা দেশিয় অস্ত্রসস্ত্র, লোহার রড দিয়ে আমাদেরকে প্রহার করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাদের হামলায় আমরা দুই ভাই মাটিতে লুটিয়ে পড়লে তারা আমাদের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় আমাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কুশখালী গ্রামের মন্টু, চান্দু, কওসর আলী সহ একাধিক ব্যক্তিরা জানান, ‘আমাদের এলাকায় সামাদ বাহিনীর কারণে এলাকায় আমরা ঠিকমতো বসবাস করতে পারছি না। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা মদ, গাজা, ফেনসিডিল বাড়িতে রেখে বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললে খুন জখমের হুমকি দেয়।

এছাড়া মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয়। ফলে তাদের বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না’। এ বিষয়ে কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান, ‘আমার কুশখালি ইউনিয়নের সামাদ গং ও তার সহযোগী আসাদুল ও আজগর আলীকে মাদক বিক্রেতা বলে এলাকার লোক জানে। এছাড়া তারা বিভিন্ন রকম অবৈধ ব্যবসার সাথে জড়িত। আমি এদের শাস্তি দাবি করছি’। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস আই আহম্মদ জানান, ‘সোমবার (২২ মার্চ ) সকালে আহতের ভাই জিয়াউর রহমান একটি মামলা দায়েল করছে মামলা নং-৬৮’।


সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা