সারাদেশ

ইউপি নির্বাচনে নৌকার মাঝির আলোচনায় রামপ্রুচাই চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : আসন্ন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি কে হচ্ছে তা নিয়ে আলোচনা সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে সে তালিকায় গ্রহণযোগ্য ও সুনামধন্য পরিবারের সন্তান হিসেবে পরিচিত রাম্প্রুচাই চৌধুরীর নাম এখন সকলের মুখে মুখে। আওয়ামী লীগের কর্মীবান্ধব ও একনিষ্ঠ ত্যাগী নেতা হিসেবেও পরিচিতি রয়েছে তার।

রাম্প্রুচাই চৌধুরী খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এবং জেলা পরিষদের সদস্য গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমাসহ দলীয় নেতাকর্মী চাইলে আসন্ন ইউপি নির্বাচনে ২নং হাফছড়ি ইউপি নির্বাচনের নৌকার প্রর্তীকের প্রার্থী হতে চান।

তিনি জানান,পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের জনগণের সেবা করাই আমার লক্ষ্য। সকলে চাইলে আমি নিজেকে আত্ম নিয়োগ করবো। অসাম্প্রদায়িক চেতনায় আমি বিশ্বাসী। এদেশে সকলে আমরা একে অপরের ভাই। ভাই-ভাই মিলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে যা যা উদ্যোগ নিতে হয় সে লক্ষ্যে তিনি কাজ করে যাবেন বলে জানান।

রাম্প্রুচাই চৌধুরী সবসময় সবার সাথে হাস্যজ্জ্বল একজন নিরহংকার মানুষ। তিনি নানা সমাজিক কর্মকান্ডে নিজেকে আত্ম নিয়োগ করে দীর্ঘ দিন ধরে সেবামূলক কাজ করে যাচ্ছেন। সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে সকলের পাশে দাঁড়ানোর ফলে অল্প সময়ে মধ্যে তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ও সুপরিচিত হয়েছেন। জাতি-ধর্ম-নির্বিশেষে সকলের কাছেই ভালোবাসার মানুষ হিসেবে পরিচিত রাম্প্রুচাই চৌধুরী।

রাম্প্রুচাই চৌধুরী ইচ্ছা প্রকাশ করে বলেন, আমাকে যদি এলাকাবাসী তাদের পাশে দাঁড়ানো এবং তাদের দুঃখ-কষ্টগুলো ভাগ করে নেয়ার সুযোগ দেয় তবে তিনি ২নং হাফছড়ি ইউনিয়নের জনগণের জন্য কাজ করে যেতে চান। বিগত দিনগুলোতে আমি দলের জন্য এবং আমার ইউনিয়নবাসীর জন্য যে সকল কাজ ও সহযোগিতা করে আসছি, আমি বিশ্বাস করি হাফছড়ি ইউনিয়নের জনগণ আমার সাথে আছেন এবং ভবিষ্যৎ থাকবেন।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা