সারাদেশ

আজমিরীগঞ্জে ৫ ইউপিতে নৌকার মাঝি

নিজস্ব প্রতিনিধি, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে চূড়ান্ত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৫ প্রার্থী। দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড
যাচাই বাচাই শেষে বিশ্বস্থ ৫ প্রার্থীদের হাতে তুলে দিয়েছে নৌকার টিকিট।

রোববার (১০ অক্টোবর) রাত এগারোটার দিকে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী নৌকার মাঝি হলেন যারা, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে মোঃ মোবারুল হোসেন, বদলপুর ইউনিয়নে সুষেনজিৎ চৌধুরী, জলসুখা ইউনিয়নে মোঃ শাজাহান মিয়া, কাকাইলছেও ইউনিয়নে মিসবাহ উদ্দিন ভূইয়া ও শিবপাশা ইউনিয়নে মোঃ তফছির মিয়া।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর জেলার আজমিরীগঞ্জ উপজেলার পাঁচটিসহ সারাদেশে ৮৪৮ ইউনিয়ন পরিষদে ভোটের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল
অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর আর ভোট গ্রহণ ১১ নভেম্বর।

এদিকে, আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে তফসিল ঘোষণার পর থেকেই মাঠ-ঘাটে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। ভোটারদের মনজয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। অনেক প্রার্থী ও তাদের সমর্থকদের আবার সবর দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। চাচ্ছেন দেয়া ও সহযোগিতা।

অপরদিকে, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি না আসায় কৌশলের আশ্রয় নিতে পারেন অনেক প্রার্থী। তাই সরকার দলীয় অনেক প্রার্থীকেই চ্যালেঞ্জছুড়ে দিতে পারেন তারা। এছাড়াও একাধিক ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থী থাকারও সম্ভাবনা রয়েছে। তবে সব প্রশ্নের উত্তর জানা যাবে আগামী ১১ নভেম্বর সন্ধ্যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা