সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় মামা বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে কালভার্টের ভিতরের পাইপে আটকে শরুফা খাতুন নামে ৮ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুলাই) উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

মৃত শিশু, বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামের মারফত আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বুধবার সকালে মৃত শরুফা তার মায়ের সাথে মামার বাড়ি পিরোজপুর গ্রামে বেড়াতে আসেন। এরপর দুপুরে শিশু শরুফা ডুবন্ত সড়কের পাশে গোসল করতে নেমে স্রোতের টানে কালভার্টের নিচে চলে যায়। এই সময় কালভার্টের নীচে থাকা একটি পাইপে আটকে যায় তিনি। এ পরে স্থানীয়দের সহযোগিতায় তার মামার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ময়না মিয়া বলেন, ডুবন্ত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে খানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কালও সারাদেশে ‘বাংলা ব্লকেড’

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা