সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে রূপাপাত ইউনিয়ন। বুধবার বিকালে বোয়ালমারী জর্জ একাডেমি খেলার মাঠে (স্টেডিয়াম) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে শেখর ইউপি একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রূপাপাত ইউপি একাদশ।

আরও পড়ুন : নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফরিদপুর জেলা প্রশাসকের সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টটির আয়োজন করেছেন বোয়ালমারী উপজেলা প্রশাসন। গত ২ জুলাই এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এতে মোট ১০টি দল অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহিদুল ইসলাম, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ।

আরও পড়ুন : শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পদক ও ট্রফি তুলে দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা