সংগৃহীত ছবি
সারাদেশ

কক্সবাজারে চলছে পরিচ্ছন্নতা অভিযান

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কক্সবাজার শহরজুড়ে চলছে পরিচ্ছন্নতা অভিযান। বুধবার (১০ জুলাই) পৌরসভার ১২ নং ওয়ার্ডের হোটেল মোটেল জোনে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।

আরও পড়ুন : ১১ অঞ্চলে ঝড়ের আভাস

তিনি বলেন, কক্সবাজার প্রসিদ্ধ পর্যটন নগরী। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত। এই সমুদ্র দেখার জন্য সারা বছর এখানে দেশী—বিদেশী পর্যটক আসে। তাই সম্মিলিতভাবে এই কক্সবাজারকে সাজাতে হবে। কক্সবাজারকে একটি গ্রীণ সিটি রূপান্তরের লক্ষ্যে পরিচ্ছন্নতার এই কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি ড্রেন ও ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। যাতে চলতি বর্ষা মৌসুমে পর্যটন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হয়। এ ক্ষেত্রে দখলকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মনজুর, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার ও সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ।

আরও পড়ুন : গলিতে ব্যবসায়ীর লাশ

কক্সবাজার পৌরসভা ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান চলছে। এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা।

সংগ্রহ করা বর্জ্য থেলে আলাদা করা হবে প্লাস্টিক। যা থেকে তৈরি হবে নানা ধরনের পণ্য। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ব্যবহার করার জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানালেন ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্লিজ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ফারিয়া আলম রিয়া।

কক্সবাজার পৌরসভার ১, ৪, ১০, ১২ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম চলছে। পরবর্তীতে পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলোতেও এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। যা আগামী ২০২৫ সালের জানুয়ারী পর্যন্ত অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা