সারাদেশ

চুয়াডাঙ্গায় অপহরণের ৫ দিনপর কলেজছাত্রী উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে কলেজছাত্রী অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। সোমবার (২২ মার্চ ) বিকালে গ্রেফতার বখাটে যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ দুপুরে কলেজছাত্রী (১৬) বাড়ি থেকে কোচিং এ যাওয়ার পথে চিৎলা কবরস্থানের কাছ থেকে দামুড়হুদা গোবিন্দহুদা গ্রামের কলুপাড়ার আলমগীর হোসেনসহ তার কয়েকজন সহযোগী মিলে ইজিবাইকে করে অপহরণ করে।

এ ঘটনায় কলেজছাত্রীর পিতা আশরাফুল ইসলাম বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ২০ মার্চ।

দামুড়হুদা থানা পুলিশের এসআই আব্দুল বাকী ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে কলেজছাত্রীকে উদ্ধার ও বখাটে যুবক আলমগীর হোসেনকে গ্রেফতার করে সোমবার ভোরে।

সোমবার কলেজছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেন আমলী দামুড়হুদা আদালতে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস। কারও জিম্মায় না যাওয়ায় তাকে নিরাপদ হেফাজতে প্রেরণ করেছেন বিচারক।

একই দিন দুপুরে কলেজছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পর্ণ করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

সান নিউজ/এসকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা