সারাদেশ

৩০ বছর ধরে আতঙ্কে দিন কাটাচ্ছেন বৃদ্ধা দিলারা খান

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার জেলা সদরের বাপ্তা পরাণগঞ্জ তালুকদার বাড়ির স্টেট থেকে ক্রয়কৃত জমিতে ঘরবাড়ি নির্মাণ করে ৩০ বছর বসবাসকারী দিলারা খানের পরিবারের উপর একের পর এক সন্ত্রাসী হামলা করার অভিযোগ ওঠেছে মোস্তাফিজুর রহমান ও মাসুদ গ্রপের বিরুদ্ধে। সন্ত্রাসীদের হামলায় মারা গেছেন দিলারা খানের স্বামী আব্দুর রাজ্জাক। ওই বিচার পান নি আজও।

শনিবার (২০ মার্চ) ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ৭০ বছর বয়সী দিলারা বেগম ৩০ বছর সন্ত্রাসীদের ভয়ে দিন কাটানোর কথা উল্লেখ করে, অভিযোগ করেন, এক সময় চিহ্নিত ভূমি দস্যু ও সন্ত্রাসীরা তালুকদার বাড়ির জমি ইজারা নিয়ে মাছ চাষ করতেন। ওই থেকেই তারা তালুকদার বাড়ির সম্পত্তি জোরপূর্বক নিজেদের দখলে রাখতে চেষ্টা করছে। তার পিতা এমদাদুল হক ১৯৯০ সালে তালুকদার বাড়ির স্টেট থেকে জমি ক্রয় করে ঘরবাড়ি নির্মাণ করেন। ওই বাড়িতে দিলারা খান ছেলে সন্তানদের নিয়ে বসবাস করছেন।

প্রতিবেশি তোফাজ্জল হোসেন মোল্লার মেয়ে জামাই মোস্তাফিজুর রহমান, মোঃ গফুর ফরাজি গং, মোঃ কয়সর পন্ডিত গং, মমিন উদ্দিন পাটোয়ারি, মোঃ মুছা গং, মাকসুদ গ্রুপ তাদের জমি জবর দখল করে রাখে।

একাধিকবার জমি মাপা হলেও ওই ভূমিদস্যুরা জমির দখল ছাড়তে অনিহা প্রকাশ করে উল্টো হামলা করে দিলারা খানের বাড়ি ঘর ভাংচুর করে। দিলারা খান অভিযোগ করেন ওই সন্ত্রাসীদের হামলায় আহত তার স্বামী আব্দুর রাজ্জাক খান মারা যান। ওই হামলার বিচার আজও পান নি বলে অভিযোগ করেন দিলারা খান। জমি জমার বিরোধ নিস্পত্তির জন্য জেলা ও দায়রা জজ কোর্টেও জেলা লিগ্যাল এইড অফিসারের নির্দেশে জমির সেটেলাইট জরিপ করা হয়। সেখানে তাদের জমির অবস্থান নিশ্চিত হয়। ওই মিমাংসাও মানতে নারাজ সন্ত্রাসীরা। উপরোন্ত দিলারা খানকে তার ঘরবাড়ি ও জমি ছেড়ে দেয়ার জন্য একের পর এক হুমকী দেয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

দিলারা খানের ছেলে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত জিয়া উদ্দিন জানান, চাকুরির সুবাদে তারা বাড়ি থাকতে পারেন না। তার বৃদ্ধ মা সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা