প্রতীকী ছবি
আন্তর্জাতিক

বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা জারি 

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে সংঘর্ষ-সহিংসতাসহ অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি এড়াতে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: নির্বাচন এলেই অপশক্তি ফণা তোলে

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দেশটির স্টেট ডিপার্টমেন্ট থেকে জারি করা ‘লেভেল-২ অ্যাডভাইজরি’ বা বাড়তি সতর্ক বার্তায় বলা হয়, মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান করা হচ্ছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধ ও সন্ত্রাস বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: রাজধানীতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

এ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক সমাবেশ-বিক্ষোভের মাত্রা আরও বাড়বে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশে সফরকারীদের সতর্কতা অবলম্বন করা উচিত। তাদের মনে রাখা উচিত, শান্তিপূর্ণ সমাবেশও সংঘর্ষ ও সহিংসতায় রূপ নিতে পারে।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে প্রশ্ন করেনি মার্কিন প্রতিনিধিদল

তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল-৩ সতর্ক বার্তা জারি করেছে। সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পার্বত্য এলাকায় ভ্রমণের সিদ্ধান্ত নাগরিকদের পুনর্বিবেচনা করতে বলেছে যুক্তরাষ্ট্র।

এছাড়া ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমারদের সম্পর্কে সচেতন হতে হবে।

আরও পড়ুন: জলবায়ু সমস্যায় একযোগে কাজ করার আহ্বান

বার্তায় বলা হয়, কোনো সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা ঘটতে পারে। পাবলিক এলাকা, যেমন- পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার বা শপিং মল, রেস্তোরাঁ, উপাসনালয়, স্কুল ক্যাম্পাস ও সরকারি সেবা সংস্থাগুলোতে এসব হামলা করতে পারে সন্ত্রাসীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা