সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আল-জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আরও বেশ কয়েকজন সাংবাদিক।

আরও পড়ুন : আল আকসায় বিক্ষোভ ডেকেছে হামাস

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বার্তা সংস্থা রায়টার্স নিশ্চিত করেছে শুক্রবার (১৩ অক্টোবর) ওই হামলায় তাদের ফটো সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, লেবাননের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় অন্তত একজন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬ জন সাংবাদিক, যাদের মধ্যে দুজন রয়টার্সের।

আরও পড়ুন : ফ্রান্সে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ

রায়টার্স জানিয়েছে, জরুরি ভিত্তিতে তথ্য পেতে আমরা ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং নিহত ইসামের পরিবার ও তার সহকর্মীদের সহায়তা করছি।

রায়টার্স আরও জানায়, লেবাননে এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা