সারাদেশ

মামুনুল হকের অনুষ্ঠানে আ.লীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রধান অতিথি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আবারো বিতর্কের জন্ম দিয়েছেন সেখানকার উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন। আল্লামা মুহাম্মদ মামুনুল হক (দা. বা) এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জানিয়ে তিনি সমালোচনার মুখে পড়ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাদৈর ছাত্র ওলামা ইসলামী সেবা পরিষদ শনিবার ( ২০ মার্চ) সকাল ১০টা ঈদগাহ মাঠে শানে রিসালাত (সা.) সম্মেলনের আয়োজন করেছে। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সারকে প্রধান অতিথি করা হয়। আলোচক হিসেবে থাকবেন মামুনুল হক।

এ সংক্রান্ত পোস্টারও কসবার বিভিন্ন এলাকা ছেয়ে গেছে। এতে এলাকার মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নানা কারণে আলোচিত সমালোচিত মামুনুল হক উপস্থিত থাকবেন- এমন অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার প্রধান অতিথি থাকাটা এলাকার সুধীজনেরা ভালো চোখে দেখছেন না।

এ বিষয়ে বিকেল সাড়ে তিনটায় মোবাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন জানান পোস্টারে প্রধান অতিথি হিসেবে আমার নাম কে দিয়েছে আমি তা জানি না আমি ঐ অনুষ্ঠানে প্রধান অতিথিও নয় তারা আমাকে না জানিয়ে আমার নাম পোস্টারে দিয়েছে।

বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে মামুনুল হকের দেয়া বক্তব্য, সুনামগঞ্জের শাল্লায় মামুনুল হকের সমর্থকদের তান্ডবের ঘটনার মুহুর্তে আওয়ামী লীগ নেতার এমন কান্ডে এলাকার মানুষ বিব্রত। তবে বিভিন্ন কারণে এলাকার লোকজন বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছেন না।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা