সংগৃহীত ছবি
সারাদেশ

শেখ হাসিনার থিউরি আর চলবে না

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার থিউরি বাংলাদেশে আর চলবে না। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে। শেখ হাসিনা কখনো বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেনি, সে তার পিতার হত্যার প্রতিশোধ নেবার জন্য রাজনীতি করেছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, তিনি ভারতের একটি অঙ্গ রাজ্যের মূখ্যমন্ত্রী হতে চেয়েছিল।

আরও পড়ুন : পূজায় সব নিরাপত্তা নেওয়া হয়েছে

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে শরীয়তপুরের জাজিরার কাজিরহাটের আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিলেন। সে তা পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন। তিনি বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি এমন একজন নেতা যে ছাত্র জনতার বিপ্লবে নেতাকর্মীদের ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।

প্রধান আলোচক খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের কি বদনাম বলবো, যার সারা শরীরেই ঘাঁ। এই আওয়ামী লীগ শাপলা চত্ত্বরে শত শত আলেম হত্যা করেছিল। সর্বশেষ এই জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনা শুধু ক্ষমতায় থাকার জন্য দেড় হাজার মানুষ হত্যা করেছে। শেখ হাসিনার বাবার রক্তের যেমন দাম আছে, আমাদের পরিবারের সদস্যদেরও তেমনি দাম আছে। প্রতিটি হত্যার বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।

আরও পড়ুন : মণ্ডপে সংগীত পরিবেশন, গ্রেফতার ২

জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জেলার সভাপতি মাওলানা শাব্বীর আহমদ উসমানী।

অনুষ্ঠানে খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।

পরে মাওলানা জালালুদ্দিন আহমদকে আগামী নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে খেলাফত মজলিসের (রিক্সা প্রতিক) প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন মামুনুল হক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা