সারাদেশ

ফুলছড়িতে অবৈধ ড্রেজার বন্ধে মানববন্ধন

মাসুম লুমেন, গাইবান্ধা: ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে গ্রামের পর গ্রাম নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। এ কারণে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও বসতভিটা রক্ষা করার দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের নদী বেষ্টিত কাতলা মারি এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান কাউন্সিল এর সভাপতি মেহেদি হাসান বাবুর সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও গ্রামের শতশত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

বক্তারা ভাঙনের ভয়াবহতা তুলে ধরে বলেন, ফুলছড়ি উপজেলার ইউএনও বরাবর বাড়িঘর রক্ষার আবেদন করলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। প্রতিদিন নদীর পেটে যাচ্ছে আবাদি জমি ও বসতভিটা। এর আগে এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ড্রেজার বন্ধ করতে বললেও এখনো নদীতে ড্রেজার বহাল তবিয়তে আছে। তারা আরও বলেন, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে উপজেলার মানচিত্র থেকে খুব শীঘ্রই কাতলামারি গ্রামের নামটি মুছে যাবে। এরই মধ্যে বসতভিটা হারিয়ে পথে নেমেছে গ্রামের শতশত পরিবার। প্রায় ৩শ পরিবার হারিয়েছে তাদের আবাদি জমি। নদীতে বিলীন হয়ে গেছে মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কবরস্থানসহ প্রায় শতাধিক একর আবাদি জমি ও বাড়িঘর। তাই অনতিবিলম্বে নদী থেকে অবৈধ ড্রেজার অপসারণ ও নদী রক্ষার কাজ শুরু করে অসহায় পরিবারগুলোর বসতভিটা রক্ষার আহবান জানান মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ড্রেজার সরানোর বিষয়ে ফুলছড়ি থানাকে অবগত করেছি। এলাকাবাসী এবং ঠিকাদারদের সাথে কথা বলে এই সমস্যার দ্রুতই নিষ্পত্তি করা হবে বলে তিনি জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা