সারাদেশ

অবসান হলো ভোগান্তির, আনন্দে ভাসছে এলাকাবাসী

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধায় একটি ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার মধ্যদিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও চরম ভোগান্তির অবসান হলো।

মঙ্গলবার (১৬ মার্চ) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা রেল ব্রিজের পশ্চিম পাশে ঘাঘট নদীর উপর বাঁশ ও কাঠ দ্বারা নির্মিত ভেঙ্গে যাওয়া সেতুর পরিবর্তে একটি ৮১ মিটার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এ সময় হুইপ গিনি বলেন, "বর্তমান সরকার জনগণের সরকার। আগের চেয়ে দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে। দেশের আনাচে-কানাচে সব জায়গায় ব্রিজ, কালভার্ট ও সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধন করা হয়েছে। তিনি আরও বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নপূরণে সোনার বাংলাদেশ দুর্বার গতিতেই এগিয়ে চলছে"।

এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবীর, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউর আলম, সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, খোলাহাটি ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহমুদ সারওয়ার মুক্তা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাত, মাসুম হক্কানীসহ প্রমুখ।

এলজিইডি সূত্রে জানা যায়, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ভেড়ামারা রেল ব্রিজ সংলগ্ন এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এলজিইডির তত্ত্বাবধানে ব্রিজটি নির্মাণে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭ কোটি ১৮ লাখ টাকা।

উল্লেখ্য, সদর উপজেলার খোলাহাটি, কুপতলাসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই ভাঙ্গা সেতু। সেই সাথে জনসাধারণের দীর্ঘদিনের দাবি ও দুর্ভোগের চিত্র তুলে ধরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার করা হয়। অবশেষে আলোচিত সেই ভেড়ামারা ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় এলাকার লোকজন ব্যানার নিয়ে স্বতঃস্ফুর্তভাবে একটি আনন্দ র‌্যালি বের করে। আনন্দ র‌্যালির আগে কিশামত বালুয়া এলাকাবাসীর পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপিকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

একইদিন হুইপ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় পৌরসভার পার্লসের মোড়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং সদর উপজেলার গাইবান্ধা-লক্ষ্মীপুর সড়কে উজির ধরনীবাড়ি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা