সারাদেশ

একই মুরগি দুই বার জবাই! 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে উন্নত প্রযুক্তি ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি উদ্বোধনের পর দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে দ্বিতীয় বারের মত উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

মঙ্গলবার (১৬ মার্চ) নড়াইল পৌরসভার আয়োজনে পৌরসভার কুড়িগ্রাম এলাকার গোহাট খোলা এলাকায় নির্মিত এ প্লান্ট উদ্বোধন করা হলো। এ যেন একই মুরগি দ্বিতীয় বারের মত জবাই করা মত ঘটনা!

এসময় আরো উপস্থিত ছিলেন- পৌর মেয়র আঞ্জুমান আরা, পৌরসভার সচিব ওহাবুল আলম, নির্বাহী প্রকৌশলী লক্ষিকান্ত হালদার, সহকারী প্রকৌশলী মো. সুজন আলী, পৌর কাউন্সিলর মো. রেজাউল বিশ্বাস, কাজী জহিরুল হক, মো. শরফুল আলম লিটু, মাসুদ রানা বাবুল, ইপি রানী বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে প্রতি ঘণ্টায় ৩৫০ ঘনমিটার পানি সংশোধনের জন্য উন্নত প্রযুক্তি ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি তৈরি করে। ২০১৯ সালের ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নড়াইল পৌরসভার তৎকালী মেয়র মরহুম জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় ৩ মাস এটি কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও পরে আর চলেনি। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকে। পরবর্তী নড়াইল পৌরসভার নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা এ টি নতুন করে চালুর উদ্যোগ গ্রহণ করেন এবং আজ আনুষ্ঠানিকভাবে আবার প্লান্টটি চালু করা হয়।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা