সারাদেশ

পাটকল ও চিনিকল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে রাষ্ট্রীয়করণ বাতিল, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকল ও চিনিকল খুলে দেওয়া ও উন্নত প্রযুক্তি দ্বারা আধুনিকায়ন ও বহুমুখীকরণের দাবিতে নাটোরে অবস্থান কর্মসুচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে পাট, সুতা ও বস্ত্রকল সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ আখচাষি ও চিনিকল সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়।

ঘন্টাখানেক অবস্থানকালে বক্তব্য দেন, নাটোর চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মিজান, নাটোর চিনিকলে আখচাষি প্রতিনিধি জাফরুল ইসলাম বুলবুল ও আব্দুল করিম, উত্তরবঙ্গ আখচাষি প্রতিনিধি মশিউর রহমানসহ নেতৃবৃন্দ।

এতে বক্তারা উল্লেখ করেন, রাষ্ট্রায়ত্ব পাটকল, চিনিকল, সুতা ও বস্ত্রকলগুলো একের পর এক বন্ধ ঘোষণা করে এসব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ও আখচাষিদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

তারা রাষ্ট্রীয়করণ বাতিল, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকল ও চিনিকল খুলে দেওয়া ও উন্নত প্রযুক্তি দ্বারা আধুনিকায়ন ও বহুমুখীকরণের দাবি জানান। এসব দাবি দ্রুত মেনে না নিলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথা জানান।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা