সারাদেশ

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনাতে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এলাকাবাসী ছুটে যান। সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন।

তারা আরও জানান, বিমানটিতে দুজন ব্যক্তি ছিলেন। এরমধ্যে একজন হলেন বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষক মাহফুজর রহমান। তিনি মাথায় সামান্য আঘাত পেয়েছেন। অন্যজন হলেন প্রশিক্ষণার্থী নাহিদ। তিনি অক্ষত আছেন।

এদিকে, দুর্ঘটনা খবর পেয়ে ঢাকা থেকে একটি হেলিকপ্টার লালপুর মাঠে আসে। কিন্তু হতাহত না হওয়ায় ১০ মিনিট চক্কর দিয়ে আবার ঢাকায় ফিরে গেছে বিমানটি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ও আরোহীদের উদ্ধার করেন। তবে তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা