সারাদেশ

৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি আটক 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডিবি পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ মো: সোহেল রানা (৪২) এবং সুমন আলী (২৯) নামে দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার ৩নং হোসেনগাঁও ইউনিয়নের কেউটান (রাউতনগর) গ্রামের মোঃ সোহেল রানা (৪২) এর বাড়িতে অভিযান চালায়। এ সময় মোঃ সোহেল রানার কাছ থেকে ৫০ বোতল ও মোঃ সুমন আলী এর নিকট হতে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ি। তারা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এঘটনায় রাণীশংকৈল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১২, তাং-১৪/০৩/২০২১ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪(গ)।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা